Current date Oct 26, 2026
Lead Newsরাজনীতি

বিএনপি নেতাদের দুদকে তলবে সরকারের হস্তক্ষেপ নেই: কাদের

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র ৮ নেতাকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলবের ব্যাপারে সরকারে কোনো হস্তক্ষেপে নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং তারা স্বাধীনভাবে কাজ করছে।

বুধবার ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এক সভায় তিনি একথা জানান। আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আমাদের একজন এমপিকেও দুদক তলব করেছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য ও সাবেক মন্ত্রী দুদকের মামলায় হাজিরা দিচ্ছেন। সরকার তো কোনো হস্তক্ষেপ করেনি।

বিএনপি আসলে কথায় কথায় সরকারের হস্তক্ষেপ আবিষ্কার করে বলেও মন্তব্য করেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...

Lead Newsবাংলাদেশ

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর বাড়াতে ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে। এর সঙ্গে আরও ১০টি এয়ারবাস কেনার চুক্তি অক্টোবরে হতে...