Current date Sep 7, 2026
বিনোদন

শতাব্দী ওয়াদুদের বিপরীতে ‘বৈশাখের হাওয়া’য় বিজরী

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : পাঠকের লেখা গল্প নিয়ে তৈরি হয়েছে বাংলাঢোল প্রযোজিত বৈশাখী টেলিছবি ‘বৈশাখের হাওয়া’। এতে তারকাশিল্পীদের পাশাপাশি অভিনয় করেছেন প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী তিনজন নতুন শিল্পী। এটি তৈরি করেছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

নির্মাতা বলেন, ‘বাংলাঢোল প্রযোজিত বাংলাফ্লিক্স বৈশাখী টেলিছবি’র জন্য প্রথমে গল্প আহবান করা হয়েছিল ফেসবুকে। বিপুল পাঠকের পাঠানো গল্প থেকে নির্বাচন করা হয় জিএম আজমের লেখা গল্পটি। এই গল্পের টেলিছবিতে অভিনয়ের জন্য পরের ধাপে নতুন মুখের সন্ধানে নামি আমরা। এ পর্যায়ে তিনজনকে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়। তারা হলেন— মালিহা, নানজিবা ও শ্রাবণ। এ ছাড়া টেলিছবিটিতে সিনিয়র শিল্পীদের মধ্যে থাকছেন শতাব্দী ওয়াদুদ, বিজরী বরকতুল্লাহ, মিশু সাব্বির, শাহতাজ প্রমুখ।

জানা গেছে, আগামী ১২ এপ্রিল টেলিছবি সংশ্লিষ্ট তারকাদের উপস্থিতিতে বাংলাঢোল স্টুডিও থেকে সরাসরি লাইভ অনুষ্ঠানের মাধমে দেশের সর্ববৃহৎ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স-এ এক্সক্লুসিভলি প্রকাশ করা হবে ‘বৈশাখের হাওয়া’। পরে বাংলাঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও এটি উপভোগ করা যাবে।

‘বৈশাখের হাওয়া’য় ব্যবহার করা হয়েছে জনপ্রিয় গায়িকা কর্ণিয়ার একটি গান। এতে অভিনয়ও করেছেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...