Current date Sep 7, 2026
বিনোদন

প্রতারণার অভিযোগে জন আব্রাহামের বিরুদ্ধে মামলা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : মামলা দায়ের করা হয়েছে বলিউড অভিনেতা জন আব্রাহামের বিরুদ্ধে। জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বইয়ের খার থানায়। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।

অভিনেতা প্রযোজক জন আব্রাহাম এবং তাঁর প্রোডাকশন হাউজ জে এ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কৃআর্জ এন্টারটেইনমেন্ট নামে আরও একটি প্রোডাকশন হাউজ। জন আব্রাহামের আগামী সিনেমা ‘পরমাণু’-র বিরুদ্ধেই দায়ের করা হয়েছে অভিযোগ। জন এবং তাঁর হাউজের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এসবের মধ্যেও পরমাণুর মুক্তির দিন পেছানো হয়নি।

পোখরানে পরমাণু পরীক্ষার বিংশ বর্ষপূর্তির দিন অর্থাত আগামী ৪ মে ওই সিনেমা মুক্তি পাবে বলে জন অব্রাহামের প্রোডাকশন হাউজের ঘোষণা করা হয়েছে। সিনেমার পরিচালক অভিষেক শর্মা জানিয়েছেন, পোখরানে পরমানু পরীক্ষার বর্ষপূর্তিতে সিনেমার মুক্তির ফলে, ওই প্রজেক্টের সঙ্গে যুক্ত নায়কদের সম্মান জানানো। সেই কারণেই নেওয়া হয়েছে ওই সিদ্ধান্ত।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...