Current date Sep 6, 2026
অর্থনীতি

১০ হাজার কোটি টাকা বের করে নিলো ব্যাংক

URL copied
Share URL copied

অর্থনীতি ডেস্ক : তারল্য সংকট মেটাতে অবশেষে কেন্দ্রীয় ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা বের করে নিলেন ব্যাংক মালিকরা। এসব টাকা সাধারণ মানুষের আমানত। নিরাপত্তার স্বার্থে এই টাকা বাংলাদেশ ব্যাংকে রাখা হয়।
গতকাল মঙ্গলবার রাতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

ওই সার্কুলারে বলা হয়, এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমার হার (সিআরআর) এক শতাংশ কমিয়ে সাড়ে ৫ শতাংশ করা হয়েছে। এটি আগামী ১৫ এপ্রিল থেকে এটি কার্যকর হবে।

ব্যাংক খাতের সংকট নিরসনে গত শুক্রবার ও রোববার এর উদ্যোক্তাদের সঙ্গে বসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

ওই বৈঠকের পর অর্থমন্ত্রী সরকারি তহবিলের ৫০ শতাংশ অর্থ বেসরকারি ব্যাংকে রাখা যাবে বলে জানান। যেটি ২৫ শতাংশ পর্যন্ত বিদ্যমান ছিল।

এরপর দ্বিতীয় দফার বৈঠক থেকে অর্থমন্ত্রী বলেন, সিআরআর এক শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এর ফলে ১০ হাজার কোটি টাকার মতো বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে চলে আসবে। এতে তারল্য সংকট কমে গেলে সুদের হারও কমে যাবে।

এতো পরিমাণ টাকা বেসরকারি ব্যাংকগুলোর কাছে দেয়া হলে মূল্যস্ফীতি বাড়বে কিনা- জিজ্ঞাসা করা হলে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়বে না, কোনোভাবেই বাড়বে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...