Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

সবাই মিলে দেশকে গড়তে হবে : প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

 

নিজস্ব প্রতিবেদক : গৌরীপুর-হোমনা সেতু এবং কুমিল্লা শহরের শাসনগাছা রেলওয়ে ওভারপাস ও পদুয়া বাজার রেলওয়ে ওভারপাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাপ্ত এই প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি।

কুমিল্লার জনগণ, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরসহ তিন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, “এই দেশটা আমাদের সকলের, সবাই মিলে দেশকে গড়ে তুলতে হবে।”

ঢাকা চট্টগ্রাম চার লেইন প্রকল্পের আওতায় কুমিল্লার পদুয়া বাজারে ৩৪৪ দশমিক ১৭৫ মিটার দৈর্ঘ্যের এই ওভারপাসটি ৩০ কোটি ৪৬ লাখ ৭১ টাকা ব্যয়ে নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

২৬টি স্প্যান ও ২৪টি পিয়ারের এই ওভারপাসের কাজ ২০১৬ সালের মার্চ থেকে গত বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর ৯৪ কোটি ছয় লাখ টাকা ব্যয়ে কুমিল্লা শহরের শাসনগাছায় ৬৩১ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্যের ওভারপাসটি নির্মাণ করেছে।

কোম্পানীগঞ্জ-মুরাদনগর-হোমনা মহাসড়কে গৌরীপুর-হোমনা সেতুটি সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে।

১১২ দশমিক ৬১ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের এই সেতুটি নির্মাণে ৭৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় হয়েছে।

গৌরীপুর-হোমনা সড়কটি কুমিল্লা-সিলেট হাইওয়ে পর্যন্ত সম্প্রসারণ প্রকল্পের আওতায় চারটি ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে চারটি পিসি গার্ডার সেতু নির্মাণ এবং দেড় কিলোমিটার হোমনা বিকল্প সড়ক নির্মাণসহ মোট ২৩ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ কোম্পানীগঞ্জ-মুরাদনগর-হোমনা জেলা মহাসড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে।

নির্মিত চারটি সেতুর মধ্যে গৌরীপুর-হোমনা সেতুটি উল্লেখযোগ্য। এতে গৌরীপুর থেকে হোমনা ও মুরাদনগর হয়ে কোম্পানীগঞ্জ পর্যন্ত সড়কটি বেইলি সেতুমুক্ত হয়েছে এবং যাত্রাপথ সহজ, নিরাপদ ও ঝুঁকিমুক্ত হয়েছে।

বিকল্প সড়ক নির্মাণ এবং জেলা মহাসড়কটি প্রশস্ততার ফলে গৌরীপুর-হোমনা ও কোম্পানীগঞ্জ-মুরাদনগর-হোমনা এই দুটি মহাসড়কের মধ্যে যাতায়াত সহজতর ও যানজটমুক্ত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো নজরুল ইসলাম ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার বক্তব্য দেন।

মুখ্য সচিব নজিবুর রহমান এই অনুষ্ঠান সঞ্চালন করেন।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...