Current date Sep 6, 2026
লাইফস্টাইল

ডিমের চেয়ে বেশি প্রোটিন যেসব খাবারে

URL copied
Share URL copied

ডিম দেখতে ছোট কিন্তু প্রোটিনের বড় উৎস। ভাজা, সিদ্ধ, রান্না, পোচ- নানাভাবে দিনের যেকোন সময় খাওয়া যায় ডিম। এতে ক্যালরি থাকে কম এবং দীর্ঘ সময় এটি শরীরকে তৃপ্ত রাখে।

তবে সবাই ডিম খেতে পারেন না। অনেকে আমিষ এড়িয়ে চলেন। অনেকের আবার ডিমে অ্যালার্জি বাড়ে। তবে অনেক খাবার আছে যেগুলোতে ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায়।

যেমন, মুরগীর মাংস; এতে রয়েছে উচ্চ মানের প্রোটিন। এক কাপ রান্না মুরগীর মাংসে থাকে ২২ গ্রাম প্রোটিন; যা ডিমের চেয়ে বেশি। মুরগীর মাংস খেতেও সুস্বাদু এবং বিভিন্নভাবে এটি রান্না করা যায়।

পনিরেও প্রচুর প্রোটিন রয়েছে। এতে ক্যালরিও থাকে খুব কম। অন্যান্য দুগ্ধ জাতীয় খাবারের চেয়ে পনির তুলনামূলক সহজপ্রাপ্য। চার আউন্স পনিরে ১৪ গ্রাম প্রোটিন থাকে, যা একটি ডিমের চেয়ে বেশি।

পিৎজা তৈরিতে সাধারণত মোজারেলা এবং শেডার ধরনের পনির ব্যবহার করা হয়। এ ধরনের এক আউন্স পনিরে ৬ দশমিক ৫ গ্রাম প্রোটিন থাকে। পনির শুধু প্রোটিন সমৃদ্ধই নয়, এটি ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাটেরও উৎস, যা হাড় গঠনে সহায়তা করে। এ কারণে পিৎজাকে সবসময় অস্বাস্থ্যকর খাবার বলা হয় না।

এছাড়া, মটরশুটি, শিমের বীজ ও কালো মটরশুটিতে প্রচুর প্রোটিন, আয়রন ও পটাশিয়াম থাকে। সিদ্ধ করার পরও এসব খাবারে ভিটামিন সি পাওয়া যায়। সাধারণত এক কাপ সিদ্ধ মটরশুটি কিংবা শিমের বীজে ৭ দশমিক ৩ গ্রাম প্রোটিন মেলে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এসব খবার। সূত্র: এনডিটিভি

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...