Current date Sep 6, 2026
লাইফস্টাইল

আয়রনের অভাব দূর করে চালতা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : চালতা পরিচিত একটি ফল। দক্ষিন-পূর্ব এশিয়ার বাংলাদেশ, চীন, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া , শ্রীলংকা এবং থাইল্যান্ডে এটি উৎপন্ন হয়। প্রাচীনকাল থেকেই এই ফলটি চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে এই ফল গাছের পাতা এবং বাকল চিকিৎসার জন্য বেশি কাজে লাগে।

স্বাদে টক হওয়ায় এই ফলটি খুব কমই খাওয়া হয়। থেতলে , বেটে নিয়ে, ডাল দিয়ে কিংবা আচার করা গেলে এই ফলটি খেতে ভালো লাগে। ইংরেজিতে চালতাকে এলিফ্যান্ট আপেল বলা হয়। এর কারণও অবশ্য আছে। হাতিরা এই ফল খেতে খুব পছন্দ করে। কোনো কোনো দেশে হাতিরা যেসব এলাকায় থাকে সেখানে এই ফল গাছ থেকে পাড়া পুরোপুরি নিষিদ্ধ। স্বাদে যতই টক হোক না কেন চালতা শরীরের জন্য দারুন উপকারী।

চালতায় প্রচুর পরিমানে পটাশিয়াম থাকে। এ কারণে এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

চালতায় প্রচুর পরিমানে ভিটামিন এ থাকে। যা দৃষ্টিশক্তি ভালো রাখতে দারুন উপকারী। বিশেষজ্ঞরা জানান, অনেক কারণে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। তবে তা পূরণ করতে সাহায্য করে ভিটামিন এ সম্বলিত খাবার। তাই চোখের সুরক্ষায় চালতা খেতে পারেন।

ত্বক টানটান কিংবা বুড়িয়ে যাওয়া রোধ করতে ভিটামিন সি খুব জরুরি। সেক্ষেত্রে চালতা বেশ কার্যকরী ভূমিকা পালন করে। কারণ চালতায় প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

চালতায় প্রচুর পরিমানে ভিটামিন বি-ও থাকে। দুর্বলতা দূর করতে এবং শরীরের শক্তি জোগাতে এটি দারুন উপকারী। এটি মস্তিষ্ক এবং স্নায়ুর শক্তি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে চালতা। এটি আয়রনেরও ভালো উৎস। যারা আয়রনের অভাবে রক্তশূণ্যতায় ভূগছেন তাদের জন্য এই ফলটি দারুন উপকারী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...