Current date Sep 6, 2026
বিজ্ঞান

অক্টোপাস ভিনগ্রহের প্রাণী, বিস্মিত জীববিজ্ঞানীরা!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : অক্টোপাসরা এই পৃথিবীর বাসিন্দা নয়। নতুন গবেষণায় উঠে আসা তত্ত্ব দেখে বিস্মিত জীববিজ্ঞানীরা। আর শুধু অক্টোপাসই নয়, এই সেফালপড প্রজাতির অন্য জীবরাও যেমন-কাট্‌ল ফিশ, স্কুইড, এগুলিও হয়ত ভিন গ্রহের জীব।

কারণ হিসেবে গবেষকরা জানাচ্ছেন, সেফালপড প্রজাতির সব জীবই নিজেদের শরীরে নিজেরাই বদল আনতে সক্ষম। এই রহস্যই ভাবাচ্ছে বিজ্ঞানীদের। কারণ, বিবর্তনের তত্ত্বের সঙ্গে এর কোনও মিল নেই। এটা অত্যাধুনিক জৈব ক্ষমতা, যা সম্ভবত ভিন গ্রহ থেকে এসেছে।

বিজ্ঞানীরা নতুন এক গবেষণায় দেখেছেন, অক্টোপাস, স্কুইড বা কাট্‌ল ফিশ নিয়মিত তাদের আরএনএ বদল করে। এই কাজটাই তাদের প্রাণী জগতের অন্যদের থেকে আলাদা করছে। এই আরএনএ-তে আছে জেনেটিক কোড। ডিএনএ-এর অণু ডবল স্ট্যান্ডার্ড। আরএনএ-এর অণু সিঙ্গল স্ট্যান্ডার্ড। প্রোটিন উৎপাদন করে শরীরে জেনেটিক তত্ত্বের যোগান দেয় আইএনএ।

বিজ্ঞানীরা মনে করছেন, প্রায় আড়াইশো মিলিয়ন বছর আগে পৃথিবীর তৈরির সময় অনেক কিছু মহাকাশ থেকে ছিটকে সমুদ্রে পড়েছিল। সেই সব বস্তুর কিছু ছিল জীবন্ত তবে জমাট বাঁধা অবস্থায়। সেভাবেই হয়ত অক্টোপাসের ডিমও সমুদ্রে পড়েছিল। পরে সমুদ্রের তাপমাত্রায় তা জীবন পায়।

যদিও এখনও এই তত্ত্বে সিলমোহর দেননি বিজ্ঞানীরা। এখনও আরও কিছু গবেষণার পরই সিদ্ধান্তে আসবেন বলে জানিয়েছেন তারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...