Current date Sep 7, 2026
রাজনীতি

‘অক্টোবরেই প্রমাণ হবে খালেদাকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কি যাবেনা’

URL copied
Share URL copied

বিশেষ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, আগামী অক্টোবরেই তা প্রমাণ হবে। বেগম খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের উদ্যোগে আয়োজিত নারী নেতৃত্ব নিয়ে আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি’র কথার সঙ্গে কাজের কোন মিল নেই। অক্টোবরে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তখন দেখা যাবে তাদের এ ধরনের কথার মানে কি। তাকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না। আর খালেদা জিয়া কখন জেল থেকে ছাড়া পাবেন সেটা আদালত বলতে পারবে। সেতুমন্ত্রী কাদের বলেন, খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়েছেন আদালত, মুক্তিও দিতে পারেন আদালত। তাদের কথায় মনে হয়, আওয়ামী লীগই যেন তাকে আটকে রেখেছে, শেখ হাসিনাই যেন তাকে আটকে রেখেছে। আসলে এটা কিন্তু বাস্তব নয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...