Current date Sep 6, 2026
বিনোদন

অক্টোবরে বিয়ে করছেন প্রিয়াঙ্কা-নিক!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনত্রেী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মার্কিন অভিনেতা ও সংগীতশিল্পী নিক জোনাসের প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছিল। এবার জানা গেল, দুজন এরই মধ্যে বাগদান সেরে ফেলেছেন।

হলিউডের গণমাধ্যমগুলোর দাবি, প্রিয়াঙ্কার ৩৬তম জন্মদিনে কিছুটা গোপনীয়তার সঙ্গে বাগদান সেরে ফেলেন প্রিয়াঙ্কা-নিক জুটি। আর এ বছরের অক্টোবরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

এদিকে প্রায় এক যুগ পর সালমান খানের সঙ্গে জুটি বেঁধে পরিচালক আলী আব্বাস জাফরের ছবি ‘ভারত’-এ অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্ত হঠাৎ করেই তিনি আর ছবিটিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দেন।

পরিচালক আলী আব্বাস জাফরও বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক মাধ্যমে। তখন থেকে নিক-প্রিয়াঙ্কার বিয়ের গুঞ্জন আরও জোরদার হয়। জানা যায়, বিয়ের জন্যই ছবিটি থেকে সরে গেছেন প্রিয়াঙ্কা।

অনেকে আবার বলছেন, ‘ভারত’ ছবির তুলনায় বড় প্রজেক্ট পওয়ার কারণেই প্রিয়াঙ্কা এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। যদিও এ বিষয়ে প্রিয়াঙ্কার পক্ষ থেকে কোনা মন্তব্য জানা যায়নি। বলিউডে সর্বশেষ প্রিয়াঙ্কাকে দেখা যায় ২০১৬ সালে প্রকাশ ঝা পরিচালিত ‘জয় গঙ্গাজল’ ছবিতে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...