Current date Sep 8, 2026
অর্থনীতি

অগ্রণী ব্যাংক রাঙ্গামাটি শাখায় বৃক্ষরোপন কর্মসূচী পালন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীতে শোক পালনের অগ্রণী ব্যাংকের কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় রাঙ্গামাটি শাখায় বৃক্ষরোপণ কর্মসূচী আয়োজন করা হয়। অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেলাধীন একমাত্র নিজস্ব জমিতে স্হাপিত রাঙ্গামাটি শাখার প্রাঙ্গনে ফলজ গাছের চারা রোপন করেন চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ ফজলুল করিম। চারা রোপন পরবর্তী আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ ফজলুল করিম শোক-কে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিয়োজিত হওয়ার জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

তিনি বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করার সম্মানিত গ্রাহকগণকে ধন্যবাদ জানান। রাঙ্গামাটি শাখার এসপিও/ব্যবস্থাপক জনাব শেখ মোঃ মঈনুদ্দিন নুমান এর সঞ্চালনায় এবং বনরূপা শাখার এসপিও/ব্যবস্থাপক জনাব মূদ্রা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাঙ্গামাটি শাখার প্রিন্সিপাল অফিসার শুভার্থী চাকমা, গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সুপার বোটসের সত্ত্বাধিকারী দিপাঞ্জন দেওয়ান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন শাখার অন্যতম গ্রাহক জনাব নুরুল ইসলাম, সুফিয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী জনাব মোঃ নিয়াজ আহমেদ এবং বনরূপা ও রাঙ্গামাটি শাখার কর্মকর্তা-কর্মচারীগণ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...