Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

অগ্রসর বক্রিমপুর ফাউন্ডশেনরে উদ্যােগে মাহবুবে আলমকে পরম শ্রদ্ধায় স্মরণ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সাবেক এটর্নি জেনারেল ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সহ-সভাপতি মাহবুবে আলমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরম শ্রদ্ধায় স্মরণ করেছে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন। গত শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের আব্দুল জব্বার খান মুক্ত মঞ্চে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. আব্দুল মালেক ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় স্মরণ সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বিক্রমপুরের ইতিহাস লেখক মাহবুবুল আলম দিদার, মাহবুবে আলমের সহধর্মিণী বিনতা মাহবুব, বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের সভাপতি কবির ভূঁইয়া কেনেডি, কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক অধ্যাপক আলম শহীদ, দপ্তর ও পরিসম্পদ বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন আহমেদ জুয়েল, মেজর (অব.) মাসুদ, ইসলাম শেখ ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ কেন্দ্রের সাধারণ সম্পাদক আবু হানিফ।

আলোচকবৃন্দ মাহবুবে আলমের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা করেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হয়েও অত্যন্ত মানবিকতার সাথে সকল শ্রেণী-পেশার মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক সমস্যা সমাধান করার যে মননশীলতা তার মধ্যে ছিল তা বিরল। অত্র অঞ্চলের মসজিদ, মন্দির, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগার উন্নয়নে তার অবদান স্বর্ণাক্ষরে লিখা থাকবে। গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের জন্য তার দ্বার সবসময় খোলা থাকত। মাহবুবে আলমের সহধর্মীনি বিনতা মাহবুব আলোচনায় অংশগ্রহণ করে বলেন সারা জীবন তিনি দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। শত ব্যস্ততার মাঝেও তিনি কোনদিন নিজ এলাকার মানুষের কথা ভুলে যাননি। তার পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়। এটর্নি জেনারেল থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় গত বছর ২৭ সেপ্টেম্বর ৭১ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...