Current date Sep 7, 2026
রাজনীতি

অতিউৎসাহীরা সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা করেছেন : তাপস

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘অতিউৎসাহী দুই আইনজীবী এই মামলা করেছেন বলে জানতে পেরেছি। এই মামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি তাদের বলব, মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে নিন।’

মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে সাকরাইন (ঘুড়ি) উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ তাপস।

ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘গত ৯ জানুয়ারি সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন তা মানহানিকর হয়েছে বলে প্রতীয়মান হয়। তাই তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি, গতকাল আমি সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছিলাম। কিন্তু কে বা কারা আমাকে না জানিয়ে সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা করেছেন।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...