Current date Nov 4, 2026
বাংলাদেশ

অতিরিক্ত আইজিপি হচ্ছেন সাত কর্মকর্তা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার সাত কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়ার জন্য সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সুপারিশ করা সাতজন ১২তম ও ১৫তম ব্যাচের কর্মকর্তা।

শনিবার (২২ জানুয়ারি) সুপারিশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে। পদোন্নতির এই সুপারিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২১ জানুয়ারি অনুমোদন করেছেন।

পদোন্নতির জন্য সুপারিশপ্রাপ্ত ১২তম ব্যাচের কর্মকর্তারা হলেন- পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি ড. হাসান উল হায়দার।

১৫তম ব্যাচের কর্মকর্তারা হলেন- অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. শাহাবুদ্দিন খান, শিল্প-পুলিশের প্রধান ডিআইজি মাহবুবুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

অতিরিক্ত আইজিপি হওয়ার শর্ত

পুলিশের ১৭৮টি নতুন পদের গ্রেড ও বেতন নির্ধারণ করে অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর সেসময় গ্রেডসহ বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়। এতে অতিরিক্ত আইজিপির চারটি পদ হয় দ্বিতীয় গ্রেডে।

তবে শর্তে বলা হয়, ডিআইজি পদে তিন বছর এবং নবম গ্রেড বা তার ওপরের গ্রেডে ১৭ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের বেতন স্কেল সর্বনিম্ন ৬৬ হাজার থেকে সর্বোচ্চ ৭৬ হাজার ৪৯০ টাকা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...