Current date Sep 8, 2026
বিশ্ব

অতীতে ১১ বার ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে সবাই আশাবাদী। এবার হয়ত দেশটির পরমাণু বোমা নিরস্ত্রীকরণ করে বিশ্বকে নিরাপদ করা সম্ভব হবে। শান্তি আসবে কোরিয়া উপদ্বীপে। কিন্তু ইতিহাস বলছে এমন উদ্যোগ আগে আরো ১১ বার নেওয়া হয়েছিল, যা ব্যর্থ হয়েছে।

অতীতে যুক্তরাষ্ট্রের সাবেক ১১ প্রেসিডেন্ট উত্তর কোরিয়াকে নিরাপত্তা গ্যারান্টি দিতে ব্যর্থ হওয়ায় শান্তি চুক্তিতে পৌঁছতে পারেননি।

আলোচনায় বসার পেছনে উত্তর কোরিয়ার মূল লক্ষ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বাভাবিকভাবে অর্থনৈতিক কার্যকলাপ চালানো। কিন্তু যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে অর্থনৈতিক নিরাপত্তার গ্যারান্টি দেবে কি না, এটা স্পষ্ট নয়। আর এটিই পিয়ংইয়ংয়ের প্রধান চাওয়া।

প্রখ্যাত মার্কিন কূটনীতিক জর্জ কেন্নান বলেন, কূটনীতিক ক্ষেত্রে অন্যের চাওয়া পূরণ না করে নিজের প্রত্যাশা পূরণ করা অসম্ভব। এক্ষেত্রে কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতার ঐতিহাসিক রেকর্ড রয়েছে।

একরোখা মনোভাব রাখায় উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছিলেন ১১ প্রেসিডেন্ট। কিন্তু কোরীয় শান্তি প্রতিষ্ঠায় ১২তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প সফল হন কি না, তার দিকে তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...