Current date Sep 7, 2026
অর্থনীতি

অনলাইনে যাবতীয় ফি-চার্জ পরিশোধে সোনালী ব্যাংক ও তেজগাঁও কলেজের মধ্যে চুক্তি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক:

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বিবিধ ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি এবং তেজগাঁও কলেজ, ঢাকার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ২৮ আগস্ট, সোমবার তেজগাঁও কলেজ অডিটরিয়ামে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং তেজগাঁও কলেজের পক্ষে অধ্যক্ষ অধ্যাপক ড. হারুন-অর-রশিদ চুক্তিপত্র স্বাক্ষর ও হস্তান্তর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ মনিরুজ্জামান, তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আঞ্জুমান আরা, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা এবং কলেজের শিক্ষক, কর্মকর্তাসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদের যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...