Current date Sep 7, 2026
বিনোদন

অনাবিল হাসি থাকুক আমাদের পরিবারে: রিয়াজ

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: চারদিকে যখন শোবিজ তারকাদের সংসার ভাঙার খবর! তার বিপরীতে সুখের দাম্পত্য জীবন উদযাপন করছেন অনেক শোবিজ তারকা। সেই খবর কজন রাখেন?

চিত্রনায়ক রিয়াজ তার ফেসবুক ওয়ালে আজ রোববার বিকেলে তিনটা ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন তিনা। আগামী দিন-মাস-বছর জুড়ে এই অনাবিল হাসি থাকুক আমাদের পরিবারে ও বাংলাদেশের প্রতিটি ঘরে।’

তিনা কে? এটি নিশ্চয় নতুন করে বলতে হবে না। নায়ক রিয়াজের খোঁজখবর যারা রাখেন তারা জানেন তিনা রিয়াজের স্ত্রী। এই দম্পতি প্রায় এক যুগ ধরে সংসার জীবন উদযাপন করছেন। স্ত্রী তিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ছবি আপলোড করেছেন রিয়াজ।

তিনার জন্মদিনে রিয়াজ-তিনা দম্পতির একমাত্র মেয়ে আমেরা সিদ্দিকী আয়োজন করেছে ঘরোয়া অনুষ্ঠান। সেখানে ব্যানারে লেখা রয়েছে, ‘হ্যাপি বার্থডে মম’। সঙ্গে ছোট্ট আমেরার ছবি।

দেশের জনপ্রিয় তারকা অভিনেতা রিয়াজ ও মডেল তিনা বিয়ে করেন ২০০৭ সালের ১৮ ডিসেম্বর। বিয়ের প্রায় আট বছর পর তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আমেরা সিদ্দিকী।

এদিকে গত সপ্তাহে দাম্পত্য জীবনে ৪৮ বছর পূর্ণ করেছেন নন্দিত অভিনয় শিল্পী আবুল হায়াত ও মাহফুজা শিরিন দম্পতি। তাদের বিবাহবার্ষিকীতে দুই মেয়ে বিপাশা ও নাতাশা আয়োজন করেছিলো ঘরোয়া অনুষ্ঠানে।

শোবিজ তারকাদের এমন হাসিমুখই দেখতে চান ভক্তরা। রিয়াজ-তিনাকে ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানিয়ে যেন সেই বার্তায় দিচ্ছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...