Current date Jul 16, 2026
বিনোদন

অনুমতি ছাড়াই পাকিস্তানে বিজ্ঞাপনচিত্রে আইয়ুব বাচ্চুর গানের সুর

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ‘খুবই দুঃখজনক। এই কাজের প্রতিবাদ করার কোনো ভাষা আমাদের জানা নেই। ওরা খুব খারাপ কাজ করেছে।’ বললেন আইয়ুব বাচ্চু, ব্যান্ড তারকা এবং এলআরবি ব্যান্ডের প্রধান। এলআরবির খুব জনপ্রিয় হওয়া ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানের সুর ব্যবহার করেছে পাকিস্তানের একটি ফ্যাশন হাউস। ক্রসস্টিচ নামের প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপনচিত্রের আবহ সংগীত হিসেবে ব্যবহার করেছে এই গানের বাঁশি সংস্করণ। বিজ্ঞাপনচিত্রটি পাকিস্তানের অনলাইন টেলিভিশন বিজম্যাক্স টিভি প্রচার করছে তাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে।

আজ বুধবার সকালে প্রথম আলোকে আইয়ুব বাচ্চু বলেন, ‘আমার কিন্তু গর্ব হচ্ছে। বাংলাদেশের মিউজিকের আশ্রয় নিতে হলো পাকিস্তানকে। ওরা সুর তৈরি করা ক্ষমতাও এখন হারিয়েছে।’

এর আগে ২০১৬ সালের ৫ জুলাই ২ মিনিট ৪৮ সেকেন্ডের এই বাঁশি সংস্করণটি ইউটিউবে প্রকাশ করেন রাকিবুল ইসলাম নামের এক তরুণ শিল্পী। আইয়ুব বাচ্চু অভিযোগ করে বলেন, ‘যিনি এই বাঁশি সংস্করণটি ইউটিউবে ছেড়েছিলেন, তিনিও আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেননি। এখন খোলা আকাশের যুগ। যে যেখান থেকে যেভাবে পারছে, নিচ্ছে।’

এ ব্যাপারে কী পদক্ষেপ নিচ্ছেন? আইয়ুব বাচ্চু বলেন, ‘দেশে, দেশের বাইরে সবাই জানে গানটা আমাদের। গানটার কপিরাইটও করা আছে। এখনই কোনো সিদ্ধান্ত জানাচ্ছি না। তবে অবশ্যই কোনো পদক্ষেপ নেব।’

এদিকে গত সোমবার সন্ধ্যায় ক্রসস্টিচের এই বিজ্ঞাপনচিত্র পাবলিশ করে বিজম্যাক্স। এরপর এই অনলাইন টিভির ফেসবুক পেজে অনেকেই প্রতিবাদ করেছেন। সংগীতশিল্পী ও সাংবাদিক এলিটা করিম আজ প্রথম আলোকে বলেন, ‘আমি এরই মধ্যে গানটির বাঁশির সংস্করণ বিজম্যাক্স ফেসবুক পেজে দিয়েছি। এই চৌর্যবৃত্তির প্রতিবাদ করেছি।’

তবে যিনি গানটি বাঁশিতে বাজিয়ে ইউটিউবে প্রকাশ করেছেন, সেই রাকিবুল ইসলাম এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...