Current date Sep 6, 2026
প্রযুক্তি

অনুষ্ঠিত হলো গ্রাফিক ডিজাইন ১৭৫২ ব্যাচের বিদায় অনুষ্ঠান

URL copied
Share URL copied

“নেই আড়ম্বরের বাহুল্য
সকলে যেখানে সখা
বিদায় তাকে নাই বা বলি
এ যে যাত্রা পথের দেখা”-

বাইরে প্রকৃতির গোমড়া মুখ, বৃষ্টির ছিটেফোঁটা। আর ক্রিয়েটিভ আইটি তে চলছে নবযাত্রার সূচনা। Design is a journey of Discoveries- এই বাণীর আলোকে আজ অনুষ্ঠিত হল গ্রাফিক ডিজাইন ১৭৫২ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান। অনুষ্ঠানটি মনোমুগ্ধকর উপস্থাপনায় মাতিয়ে রাখেন ১৭৫২ ব্যাচের শিক্ষার্থী বাঁধন ও রায়হান। অনুষ্ঠানের শুরু হয় সুমধুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করে শোনান শিক্ষার্থী রফিক। নিজেদের প্রশিক্ষণকালীন স্মৃতি তুলে ধরেন জনাব জাকির, রায়হান, নোমান, সজল, রুহিত.শরিফ ও বাঁধন।

কবি রুদ্র মহাম্মদ শহীদুল্লাহ’র রচিত জনপ্রিয় গান,- ‘ভালো আছি ভালো থেকো’- গানটি গেয়ে শোনান সজল। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন গ্রাফিক ডিজাইন ফ্যাকাল্টি মাসুম স্যার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য তুলে ধরেন গ্রাফিক ডিজাইন ফ্যাকাল্টি হেড টি এইচ রানা স্যার, কোর্স প্রশিক্ষক ফয়সাল স্যার , গ্রাফিক ডিজাইন ফ্যাকাল্টি জুবায়ের স্যার।

পরিশেষে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে কেক কাটার মাধ্যমে সমাপ্তি ঘটে সুন্দর আয়োজনটির।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...