Current date Sep 7, 2026
বিনোদন

অন্যরূপে নায়ক বাপ্পি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: চিত্রনায়ক বাপ্পিকে এবার দেখা গেলো অন্যরূপে। মাথায় পরেছেন কাপড়ের টুপি। কালো প্যান্ট-কোট, নীল-সাদা চেকের শার্টের উপরে গলা থেকে ঝুলছে টাই। চোখে কালো চশমা। প্রথমে দেখে মনে হয় পঞ্চাশোর্ধ কোনও বৃদ্ধ। হঠাৎ কেন এমন সাজলেন নায়ক বাপ্পি?নির্মাতা দেবাশীষ বিশ্বাস আজ বুধবার তার ফেসবুকে বাপ্পির দুটি ছবি শেয়ার করেছেন। সেখানেই এমন রূপে দেখা গেলো বাপ্পিকে।

এই নির্মাতার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নামের একটি ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন বাপ্পি।নায়ক বাপ্পি বলেন, ‘সিনেমার প্রয়োজনে এই লুকে সাজতে হয়েছে। ছবিটিতে আমাকে দেখা যাবে একটি কোম্পানীর মালিক সেজে শ্বশুরের কাছে হাজির হই। কৌশলে তাকে ঠকিয়ে দেই।’

ছবিতে বাপ্পির শ্বশুরের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চুকে। বুধবার তার সঙ্গেই শুটিং করছেন বাপ্পি চৌধুরী।নির্মাতা দেবাশীষ বিশ্বাস জানান, ‘বর্তমানে ৩য় ও শেষ লটের শুটিং চলছে। আর কিছুদিনের মধ্যেই কাহিনির দৃশ্যায়ন শেষ হবে। এরপর দেশের বিভিন্ন লোকেশনে চলবে ছবির গানের শুটিং।’‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এতে বাপ্পি-অপুর সঙ্গে আরও অভিনয় করছেন আফজাল শরীফ, চিকন আলী, সাদেক বাচ্চু, কাবিলা প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...