Current date Sep 7, 2026
বিশ্ব

অপারেশন থিয়েটারে গানবাজনা করেন এই চিকিৎসক! (ভিডিও)

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: অস্ত্রোপচারের কাজটা জটিল এবং সংবেদনশীল হওয়ায় তা যেকোন চিকিৎসকের কাছেই চ্যালেঞ্জিং। তবে একজন রোগীকে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অস্ত্রোপচারই শেষ কথা নয়। বাড়তি চাপ হিসেবে রোগীর সাহস জোগাতেও তাদের সঙ্গে কথা বলতে হয় সার্জনদের। কিন্তু চাপ কাটাতে মার্কিন ডক্টর উইন্ডেল বউট যা করেন, তাতে বরাবরই বিতর্কের মুখে ফেলেছে তাকে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের অ্যাটলান্টা শহরের চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর উইন্ডেল বউট। একটি একটিভ ইউটিউব চ্যানালও আছে তার। অপারেশন থিয়েটারে অচেতন রোগীর সামনে নাচগান করাসহ অদ্ভুত কাণ্ডকারখানার ভিডিও প্রতিনিয়তই শেয়ার করেন তিনি। এ নিয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে সংবাদমাধ্যমে। কিন্তু এতে মাথা ঘামননি এই চিকিৎসক।

প্রতিবারের ন্যায় সম্প্রতি অস্ত্রোপচারের একটি নতুন ভিডিও চ্যানেলে পোস্ট করেছিলেন ডক্টর উইন্ডেল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে,অপারেশন টেবিলে অচেতন অবস্থায় শুয়ে আছেন রোগী। আর তার সামনেই গান চালিয়ে অস্ত্রোপচারের সরঞ্জাম হাতে নিয়ে ধুম নাচানাচি করছেন উইন্ডেল ও তার সহকারীরা। আবার নাচের ফাঁকেই মাঝে মধ্যে অস্ত্রোপচারের কাজও সেরে নিচ্ছেন তারা। ভিডিওতে চিকিৎসকের সহকর্মীদের মুখে মাস্ক ও হাতে গ্লাভস থাকলেও উইন্ডেলের মধ্যে এসবের কোনো বালাই নেই।

আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উইন্ডেলের চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের হওয়ার পর পরই সামাজিক সাইট থেকে তার সমস্ত ভিডিও মুছে ফেলা হয়।

এর আগে রোগীরা অভিযোগে জানিয়েছিলেন, উইন্ডেলের কাছে চিকিৎসা করিয়ে বিভিন্ন ধরনের সংক্রমণে আক্রান্ত হয়েছেন তারা। এমনকি মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান রোগী ও তাদের পরিবারের সদস্যরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...