Current date Sep 6, 2026
Lead Newsঅর্থনীতি

অবশেষে আলোর মুখ দেখছে পদ্মা রেল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য ২ দশমিক ৬৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই হয়েছে।

শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বেইজিংয়ে অবস্থিত এক্সিম ব্যাংক অব চায়নার হেড অফিসে বাংলাদেশের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের এই ঋণ চুক্তি স্বাক্ষর হয়। খবর বাসসের

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ খবর জানিয়ে বলা হয়, বাংলাদেশের পক্ষে মো. জাহিদুল হক, অতিরিক্ত সচিব ইআরডি এবং মি. সুন পিং, চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল বর্তমানে চীনে অবস্থান করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি কর্মকর্তাবৃন্দ এবং চীনে বাংলাদেশ দুতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মো. জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...