Current date Sep 16, 2026
বাংলাদেশ

অবশেষে জামিন পেলেন সমর চৌধুরী

URL copied
Share URL copied

চট্টগ্রাম প্রতিনিধি : অবশেষে জামিন পেলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ কর্মী ও আইনজীবীর সহকারী সমর কৃষ্ণ চৌধুরী (৬৩)।

মঙ্গলবার চট্টগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ অস্ত্র মামলার শুনানি শেষে সমর কৃষ্ণ চৌধুরীকে জামিন দেন। তিনি কারাগারে অসুস্থ ছিলেন বলে দাবি করে আসছিল তার পরিবার।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সমর কৃষ্ণ চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত অস্ত্র উদ্ধারের মামলায় সমর কৃষ্ণ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন। এর আগে ২৪ জুন একই আদালত ইয়াবা উদ্ধারের মামলায় সমর কৃষ্ণ চৌধুরীর জামিন মঞ্জুর করেছিলেন।

এর আগে গত ২৮ মে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের সমর কৃষ্ণ চৌধুরীকে ‘অস্ত্র ও ইয়াবা উদ্ধারের’ মামলায় আদালত কারাগারে পাঠান। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সঞ্জয় দাশের সঙ্গে বিরোধের জেরে বোয়ালখালী থানা পুলিশ সমর কৃষ্ণ চৌধুরীকে চট্টগ্রাম নগর থেকে তুলে নিয়ে মাদক ও অস্ত্র দিয়ে মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ করে আসছে তার পরিবার। সে সময় সমর চৌধুরীকে গ্রেফতারের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...