Current date Sep 7, 2026
বিনোদন

অবশেষে বিয়ের তারিখ জানালেন সোনাম-আনন্দ

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : গুজব ছড়ানোর কয়েক সপ্তাহ পরেই বিয়ের তারিখ ঘোষণা করলেন সোনাম কাপুর আর আনন্দ আহুজা। আগামী ৮ মে জীবনের নয়া ইনিংস শুরু করতে যাচ্ছেন তারা। গতকাল মঙ্গলবার কাপুর আর আহুজা পরিবারের পক্ষে এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, ‘সোনাম কাপুর আর আনন্দ আহুজার বিয়ের ঘোষণা দিয়ে কাপুর ও আহুজা পরিবার আনন্দ ও গর্বিত। আগামী ৮ মে মুম্বাইয়ে বিয়ের অনুষ্ঠান হবে। ৮ মে মুম্বাইয়ে বিয়ের অনুষ্ঠান হবে। যেহেতু এটা পারিবারিক ব্যাপার, তাই কিছু গোপনীয়তা থাকবেই। আমরা আশা করব, আপনারাও এর প্রতি সম্মান জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ আর শুভেচ্ছা কামনা করছি।’

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত সপ্তাহে যেই কাপুর পরিবারের বাড়ির সামনে দিয়ে গিয়েছে। তারা কেউই বাড়িটি লক্ষ্য করতে ভোলেনি। কারণ বাড়িটি উৎসবের আলোয় সজ্জিত। আর এতেই সোনম কাপুর এবং আনন্দ আহুজার বিয়ের গুজব ছড়িয়ে পড়ে।

এদিকে গত শুক্রবার সোনমদের আলোকসজ্জিত বাড়িতে ফারহা খান, করণ জোহর এবং মাসাবা গুপ্তকে দেখা যায় এক দল পাপ্পারাজির তোলা ছবিতে। সোনমের সংগীত অনুষ্ঠানের নাচগুলো কোরিওগ্রাফি করবেন ফারাহ খান। আর বিশেষ একটি পরিবেশনায় অংশ নেবেন করণ জোহর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...