Current date Sep 7, 2026
বিনোদন

অবশেষে বিয়ে করলেন শারিয়া সারান

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : অবশেষ মাথা ঝাঁকালেন তিনি, স্বীকার করলেন। হ্যাঁ, রাশান প্রেমিকের সাথে গাঁটছড়া বাঁধার কাথা স্বীকার করলেন শারিয়া সারান। গত মাসে তাঁদের বিয়ের কথা প্রচার পেলেও প্রথমে তা অস্বীকার করেন শারিয়া। আর তিনি যাঁকে বিয়ে করেছেন তিনি হলেন রাশান নাগরিক আদ্রে কোচেভ।

দক্ষিণী এই তারকা অভিনেত্রী বলিউডেও বেশ জনপ্রিয়। গণমাধ্যম মিড ডে জানাচ্ছে, এ মাসের ১২ তারিখ মুম্বাইয়ের লোখণ্ডওয়ালায় অভিনেত্রীর নিজে ফ্ল্যাটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

একটি সূত্র এই ট্যাবলয়েডকে জানায়, অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন। সেলিব্রিটিদের মাঝে শুধু ছিলেন মনোজ বাজপেয়ি এবং তাঁর স্ত্রী শাবানা। তাঁরাও আশপাশেই থাকেন। হিন্দু রীতিতেই বিয়ে হয়। বিয়ের সময় কনে পরেছিলেন একটি গোলাপি রংয়ের পোশাক।

আন্দ্রে সম্পর্কে জানা গেছে, তিনি রাশিয়ার একজন জাতীয়স্তরের টেনিস খেলোয়াড় ও উদ্যোক্তা। রাশিয়ার রাজধানী মস্কোতে তাঁর একটি রেস্তোরাঁ চেইন আছে।

উল্লেখ্য, শারিয়ার আগামী ছবি ‘টাডকা’, যেখানে তাঁকে নানা পাটেকারের বিপরীতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করছেন প্রকাশ ঝাঁ। সূত্র : ডিএনএ, ডেকন ক্রনিকল

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...