Current date Sep 7, 2026
খেলা

অবসর নিয়ে গুজব, পরিস্থিতি শান্ত করতে রাস্তায় সালাহ!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : সমর্থকদের চমকে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন মোহম্মদ সালাহ। অবশ্য শুধু বেরিয়েই এলেন না, তাদের সঙ্গে কথা বললেন। অটোগ্রাফ দিয়ে পরিস্থিতি শান্ত করলেন।

বিশ্বকাপের গ্রুপ লিগ থেকে বিদায় নিয়ে সদ্য মিশরের বাড়িতে ফিরেছেন সালাহ। চুপিসারে ছুটির মেজাজেই কয়েকটা দিন কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু বিপত্তি বাধে তাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবে।

রাশিয়া থেকে শূন্য হাতে ফিরেছেন মিশরেরএই ফুটবলাররা। তা নিয়ে অবশ্য বিন্দুমাত্র ক্ষোভ নেই দেশের ফুটবল সমর্থকদের মধ্যে। যার ওপর যাবতীয় প্রত্যাশা ছিল, সেই সালাহ দুই ম্যাচে গোল করেও দলকে জেতাতে পারেননি। যদিও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কাঁধের চোটের জন্য একসময় তার বিশ্বকাপে খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। ফিরে এসে দুটি ম্যাচ খেলেছেন, গোলও করেছেন।

কিন্তু বিশ্বকাপে দলের ব্যর্থতা এবং রাজনীতির শিকার হচ্ছেন, এই কারণে সালাহ অবসর নিতে চলেছেন, এই গুজবেই তোলপাড় শুরু। সালাহর বাড়ির ঠিকানাও ফেসবুকে ফাঁস হয়ে যায়। এরপরই শতাধিক অনুরাগী জড়ো হন তার বাড়ির সামনের রাস্তায়।

জানা গেছে, পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে, এমন অনুমান করে স্থানীয় পুলিশবাহিনী এসে সালাহর বাড়ি ঘিরে ফেলে। তবে অপ্রীতিকর কিছুই ঘটেনি তারকা ফুটবলার নিজে বাসার বাইরে নেমে আসার জন্য। সতীর্থরা অনেকেই নাকি এমন পরিস্থিতির কথা শুনে ঘাবড়ে গিয়েছিলেন। যদিও সালাহ নাকি তার অনুরাগীদের খুব বেশি সময় অপেক্ষা করাননি বলেই শোনা যাচ্ছে।‌‌

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...