Current date Jul 4, 2026
Lead Newsবাংলাদেশ

‘অবৈধ ক্ষমতা দখলকারীরা শিক্ষার মানোন্নয়নে কাজ করেনি’

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়তে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। তাই মেধাবীদের উৎসাহিত করতে প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে বের করে তাদের পুরস্কৃত করা হচ্ছে।

আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৃজনশীল মেধা অণ্বেষণ এর মেধাবীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সারাদেশ থেকে ১২ জন মেধাবীসহ ১০৮ জনের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ছয় বছর ধরে সৃজনশীল মেধাবীদের অন্বেষণে প্রতিযোগিতার আয়োজন করে আসছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো ও তাদের উৎসাহ যোগাতেই এ অনুষ্ঠান।

শেখ হাসিনা বলেন, সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের দেশে বিদেশে কাজের সুযোগ করে দেওয়া হবে। যাতে তারা নিজেদের মেধা মননের প্রতিফলন ঘটাতে পারেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধ ক্ষমতা দখলকারীরা শিক্ষার মানোন্নয়নে কোনো কাজ করেনি। তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেয়।

অনুষ্ঠানে এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...