Current date Sep 6, 2026
আইন-আদালতবাংলাদেশ

অবৈধ সম্পদের অভিযোগে হামিম গ্রুপের এমডি এ কে আজাদকে তলব

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে তার কাছ নোটিশ পাঠানো হয়েছে। দুদক পরিচালক মীর মো. জয়নুল আবেদিন শিবলী স্বাক্ষরিত ওই নোটিশে তাকে আগামী ৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে।

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার কর-ভ্যাট ফাঁকি দেয়া এবং কয়েক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ সম্প্রতি দুদকে জমা পড়ে। প্রাথমিক যাচাই বাছাই শেষে কমিশন অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে। অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য জানতে তাঁকে দুদকে হাজির হতে নোটিশ পাঠানো হয়। সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর সই করা চিঠিতে এ কে আজাদকে ৩ এপ্রিল নিজে দুদকে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার মাধ্যমে অনুসন্ধানে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...