Current date Jul 12, 2026
বিনোদন

অভিনেত্রীদের দিয়ে দেহ ব্যবসা, অতঃপর…

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আমেরিকায় বসে পতিতা ব্যবসা চালানোর অভিযোগে মোদুগুমুদি কৃষণ ও চন্দ্রা নামের এক ভারতীয় দম্পতিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ বেশ কিছু ভারতীয় অভিনেত্রীকে শো-তে সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আমেরিকায় নিয়ে তাদের জোর করে পতিতাবৃত্তিতে নামতে বাধ্য করা হয়েছে। গ্রেফতারের পর বর্তমানে এই দম্পতিকে শিকাগোর একটি জেলে রাখা হয়েছে।

জি নিউজের খবর, বিদেশে বিভিন্ন শো-তে সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দক্ষিণের বেশ কিছু অভিনেত্রীকে আমেরিকায় নিয়ে যাওয়া হতো। আর সেখানে নিয়ে যাওয়ার পর জোর করে পতিতাবৃত্তিতে নামানো হতো। দক্ষিণী প্রযোজক এবং তাঁর স্ত্রীর জোর জবরদস্তির মুখে পড়ে টলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী দেহ ব্যবসায় নামতে বাধ্য হয়েছেন বলে খবর।

জানা যাচ্ছে, শিকাগোর একটি ৩ তলা বিলাসবহুল বাড়িতেই অভিনেত্রীদের নিয়ে বসতো মধুচক্রের আসর। পাশাপাশি ওই বাড়ি থেকে মোদুগুমুদি কৃষণের স্ত্রী চন্দ্রার একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেই মোবাইলের সূত্র ধরেই পুলিশ জানতে পেরেছে, খদ্দের বাগিয়ে আনার কাজ করতেন কৃষণ-এর স্ত্রী চন্দ্রা। তাঁর মোবাইল থেকে একধিক ফোন নম্বরও উদ্ধার করেছে পুলিশ। শুধু তাই নয়, দক্ষিণের কোন অভিনেত্রীর ‘ডেট’ কবে পাওয়া যাবে এবং তাঁর জন্য কত খরচ করতে হবে কাউকে, তার নথিপত্রও উদ্ধার করেছে পুলিশ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....