Current date Nov 2, 2026
বাংলাদেশ

অভ্যন্তরীণ বিষয়ে ঢাকা কোনো দেশের হস্তক্ষেপ চায় না: পররাষ্ট্রমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা চায় না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশ হস্তক্ষেপ করুক। তারা কে সেটা কোনো বিষয় নয়।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্প্রতি পাল্টাপাল্টি মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশেরই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আমরা একটি পরিণত দেশ। আমরা একটি সার্বভৌম দেশ। আমরা একটি স্বাধীন দেশ।

তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের বিষয়ে অন্য দেশগুলোর বাংলাদেশকে প্রেসক্রিপশন দেওয়ার দরকার নেই। কারণ এগুলো বাংলাদেশের ইতিহাসের গভীরে প্রোথিত। তবে ঢাকা বিদেশি বন্ধুদের কাছ থেকে গঠনমূলক পরামর্শকে স্বাগত জানায়।

মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর।

ঢাকা মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন প্রসঙ্গে মোমেন বলেন, সরকার জাপানের নিরবচ্ছিন্ন সহায়তার জন্য কৃতজ্ঞ। তিনি মেট্রোরেল ও পদ্মা সেতুর মতো বিশাল প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফিন মুক্তার পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও পপুলার ২৪ নিউজের মুকসুদপুর প্রতিনিধি সামচুল আরফিন মুক্তার পিতা মরহুম মো. আলিমুজ্জামান মুন্সীর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের চট্টগ্রামে বীমা দাবীর৯ কোটি ৬৭ লক্ষ ৫৭ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশহিসেবে আজ পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চট্ট্রগ্রামঅঞ্চলের বীমা...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...