Current date Sep 7, 2026
আইন-আদালত

অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে চলবে নিম্ন আদালত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে আজ (২৪ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অর্ধেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে বলে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২৪ জানুয়ারি) কোর্ট প্রশাসন এমন তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা নির্দেশনা অনুযায়ী, আজ ২৪ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব অধস্তন আদালত বা ট্রাইব্যুনালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক সংখ্যক সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালিত হবে। অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে অবস্থান করবেন।

আরও বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের সার্বিক অবস্থার অবনতি হওয়ায় এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...