Current date Sep 7, 2026
বিনোদন

অসময়ে বৃষ্টিতে ভিজলেন আসিফ-আঁখি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : সম্প্রতি এই সময়ের একাধিক জনপ্রিয় গানের সুরকার, গীতিকার ও কণ্ঠ শিল্পী তরুণ মুন্সী আসিফ আকবর এবং গায়িকা আখিঁ আলমগীর কে বৃষ্টিতে ভিজিয়েছে। তবে মুষল ধারার বৃষ্টিতে নয়, টিপ টিপ বৃষ্টিতে। পাঠক প্রশ্ন জাগতে পারে কোথায় ? কেন? এই দুই তারকা বৃষ্টিতে ভিজেছেন। না, বাস্তবে তারা বৃষ্টিতে ভেজেননি। ‘টিপ টিপ বৃষ্টি’ শিরোনামের নতুন একটি গানের সুরে ভিজেছেন তারা। গানটি সুর-সঙ্গীত করার পাশাপাশি লিখেছেনও তরুণ মুন্সী। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

ইতিমধ্যে পুবাইলে শেষ হয়েছে এ গানের শুটিং। এতে অংশগ্রহণ করেছেন আঁখি ও আসিফ। ভিডিও পরিচালনায় ছিলেন ভাস্কর জনি (মোশনরক এন্টারটেইনমেন্ট)।

গানটির অডিও এবং ভিডিও প্রসঙ্গে কণ্ঠশিল্পী আসিফ বলেন, আঁখির সঙ্গে এর আগেও বহু গানে কণ্ঠ দিয়েছি। এবারও দিলাম। আমাদের গাওয়া প্রায় সবগুলো গানই শ্রোতারা গ্রহণ করেছেন। এ গানটির কথাগুলো চমৎকার। সুরেও দারুণ ভেরিয়েশন রয়েছে। সব মিলিয়ে গানটি দারুণ হয়েছে। ভিডিওতে ভক্তরা আমাকে আর আখিঁকে দেখতে পাবে। আশা করি, আমাদের ভক্ত ও শ্রোতাদের কাছে গানটি উপভোগ্য হবে।’

আঁখি আলমগীর বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে গান গাওয়া মানেই দারুণ কিছু। তার গায়কীতে আলাদা একটা ব্যাপার রয়েছে। সম্প্রতি যে গানটিতে কণ্ঠ দিলাম এটিও তার ব্যতিক্রম নয়। গানটি গাওয়ার সময়ই মনে হয়েছে ভালো কিছু হবে। শ্রোতাদের জন্য আরও একটি ভালো গান প্রকাশ হতে যাচ্ছে। এখন কিছু বলব না। গানটি প্রকাশ হওয়ার পর শ্রোতারাই গানটির বিচার করবে’।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামীকাল ২ এপ্রিল (সোমবার) তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘টিপ টিপ বুষ্টি’।। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...