Current date Sep 7, 2026
বিশ্ব

অস্ট্রিয়ায় বোরকার পর নিষিদ্ধ হচ্ছে হিজাব

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : কিন্ডারগার্টেন ও প্রাইমারি স্কুলে মেয়েদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে অস্ট্রিয়ার চরম ডানপন্থী সরকার। এটি অস্ট্রিয়ার মূলধারার সংস্কৃতির পরিপন্থী দাবি করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানাচ্ছে দেশটির সরকার। খবর রয়টার্সের।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুরজ স্থানীয় একটি রেডিওকে বলেছেন, অস্ট্রিয়ায় সমান্তরাল সমাজব্যবস্থার বিকাশকে ঠেকানোই আমাদের লক্ষ্য। শিশু শ্রেণিতে ছাত্রীদের হিজাবে নিষেধাজ্ঞা আমাদের সেই নীতিরই অংশ।

অস্ট্রিয়া সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, ১০ বছর পর্যন্ত ছাত্রীরা স্কুলে হিজাব পরে যেতে পারবে না।
কুরজ বলেন, কয়েক দশক আগেও অস্ট্রিয়ার মানুষ হিজাব চিনতো না। এখন ইসলামিক স্কুল তো বটেই বিভিন্ন সাধারণ স্কুলেও শিশুরা হিজাব পরে আসছে।

এই নিয়ে আইন তৈরি করতে ইতোমধ্যে উদ্যোগী হয়েছে অস্ট্রিয়ার শিক্ষা মন্ত্রণালয়। স্কুলগুলোর কাছে শিশু শ্রেণির কত ছাত্রী হিজাব পরে আসে তা জানতে চাওয়া হয়েছে। ইতোমধ্যে ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশে প্রকাশ্যে হিজাব পরায় নিষেধাজ্ঞা রয়েছে।

এর আগে মুসলিম নারীদের জন্য বোরকা ব্যবহার নিষিদ্ধ করে অস্ট্রিয়া সরকার। উল্লেখ্য, উদ্বাস্তুদের আশ্রয় দেয়ার পশ্চিমা নীতির কড়া বিরোধিতা করেই গেলো বছর নির্বাচনে জিতেছিলেন কুরজ। সিরিয়ায় মানবিক সংকটের পর মাত্র ১ শতাংশ উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে অস্ট্রিয়া।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...