Current date Sep 7, 2026
খেলা

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলে বুলবুলের ছেলে

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : স্কোয়াড ঘোষণার সময় প্রথমেই মাহদির নামটাই ডাকা হলো। নামটা বলায় সময় তাঁকে যখন পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের ছেলে—আমিনুল ইসলাম বুলবুলের মনে অন্য রকম আনন্দ। সেটি তো হবেই—আমিনুলের ছেলে মাহদি ইসলাম সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেট দলে।

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্ব কিশোর অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপ খেলবে মাহদি। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য দল ভিক্টোরিয়া একাদশের হয়ে নিয়মিত খেলে মাহদি। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ ইনডোর ক্রিকেটে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটোরি দলকে হারিয়ে শিরোপা জিতে নেয় ভিক্টোরিয়া একাদশ। ভিক্টোরিয়ার হয়ে এবার সাতজন সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া দলে—মাহদি এদের একজন। মাহদির অনূর্ধ্ব-১৫ ইনডোর চ্যাম্পিয়নশিপে খেলার খবর এরই মধ্যে দেশটির জাতীয় ক্রিকেট দলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পুরো দলে মাহদি একমাত্র এশিয়ান তথা বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

বর্তমানে আইসিসির ম্যানেজার হিসেবে মেলবোর্নে কর্মরত আমিনুল ইসলাম। ছেলের এই অর্জনে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক কতটা উচ্ছ্বসিত, তাঁর কথাতেই বেশ বোঝা গেল, ‘মাহদি অস্ট্রেলিয়ার হয়ে খেলছে, এটা ভীষণ আনন্দের। সুযোগ পেলে সে একদিন বাংলাদেশের হয়েও খেলবে। ক্রিকেটের প্রতি মাহদির ভালোবাসা আমার চেয়েও বেশি। ওর খেলা দেখে আমার কৈশোরের কথা মনে পড়ে যায়। ওর সাফল্যই আমার একমাত্র চাওয়া।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...