Current date Sep 7, 2026
অর্থনীতি

আইডিআরএ’র চেয়ারম্যানকে বিএমবিএর শুভেচ্ছা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সরকারি-বেসরকারি বীমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেনকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি মো. ছায়েদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাকে শুভেচ্ছা জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএমবিএর সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জান, সাধারণ সম্পাদক রিয়াদ মতিন ও নির্বাহী সদস্য মোহাম্মদ ওবায়দুর রহমান।

উল্লেখ্য, আইডিআরএ’র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কর্তৃপক্ষের সদস্য (লাইফ) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। আগামী ৩ বছরের জন্য তাকে এই নিয়োগ দেয়া হয়েছে।

ড. এম মোশাররফ হোসেন গত ২৬ আগস্ট থেকে বীমাখাতের এই নিয়ন্ত্রক সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। এর আগে ২০১৮ সালের ৪ মে ড. এম মোশাররফ হোসেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেয়া হয়।

একাধিক লাইফ বীমা কোম্পানিতে মূখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন ড. এম মোশাররফ। তিনি একাধিক আর্থিক প্রতিষ্ঠানের স্বাধীন পরিচালক ও বোর্ড অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন এম মোশাররফ হোসেন।

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমাসহ বীমা বিষয়ে এমবিএ ডিগ্রি করেছেন এম মোশাররফ হোসেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের বীমা শিল্প ও বিনিয়োগ বিষয়ে গবেষণা কার্য সম্পাদন করে ২০০৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...