Current date Sep 7, 2026
খেলা

আইপিএলে বৃষ্টির বাগড়া

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে আইপিএলের খেলা আপতত বন্ধ। তার আগে টসে হেরে ব্যাটিংয়ে নামা রাজস্থান রয়েলস ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় রাজস্থান রয়েলস। ২৮ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যাওয়া দলকে খেলায় ফেরান আজিঙ্কা রাহানে। দলকে পথ দেখান রাজস্থানের এই অধিনায়ক। তৃতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়া রাহানে ফেরেন ৪০ বলে ৪৫ রান করে।

বুধবার জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়ামে টসে জিতে রাজস্থানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দিল্লি ডেয়ার ডেভিলসের অধিনায়ক গৌতম গম্ভীর।

আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার ডি আর্চি শর্টের উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে যায় রাজস্থান। মাত্র ৬ রানেই রান আউটের ফাঁদে পড়েন এই অস্ট্রেলিয়ান।

শুরুর ধকল সামলিয়ে ওঠার আগেই ফের বিপদে পড়ে যায় রাজস্থান। ট্রেন্ট বোল্টের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস।

২৮ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান রাহানে। তৃতীয় সানজু স্যামসনকে সঙ্গে নিয়ে ৫৮ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন আজিঙ্কা।

২২ বলে ৩২ রান করে দুর্ভাগ্যবশত আউট হন স্যামসন। শাহবাজ নাদিমের করা বলটি প্রথমে স্যামসনের ব্যাটে লেগে তার প্যাডে স্পর্শ করে স্টাম্পে গিয়ে আঘাত হানে।

সংক্ষিপ্ত স্কোর

রাজস্থান: ১৭.৫ ওভারে ১৫৩/৫ রান (রাহানে ৪৫, স্যামসন ৩৭, বাটলার ২৯)।

টস: দিল্লি ডেয়ার ডেভিলস

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...