Current date Sep 15, 2026
বাংলাদেশ

আওয়ামী লীগের সাথে থাকতে হলে ত্যাগী নেতা হতে হবে :ফারুক খান এমপি

URL copied
Share URL copied

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। সংগঠনের জন্ম লগ্ন থেকেই এ দলের নের্তৃবৃন্দ সবোর্চ্চ ত্যাগ করে এসছেন। তাদের জীবনের সর্বোস্ব বিলিয়ে দিয়ে দলের সাথে কাজ করে গেছেন। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি ভোগের রাজনীতি নয়। আওয়ামী লীগ হচ্ছে ত্যাগের রাজনীতি। আমরা তাদেরকে দল থেকে সরিয়ে দেব যারা দলের সাথে বেইমানি করবে বা বিগত দিনে করছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে খাকতে হলে ত্যাগী হতে হবে।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়া সদস্য মুহাম্মাদ ফারুক খান এম’পি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম মডেল। তিনি বাংলাদেশের জনগনকে বিনামূল্যে করোনা টিকা প্রদান করছেন। আওয়ামী লীগ সরকা দেশ সুন্দর ভাবে পরিকল্পনা মাফিক পরিচালনা করে যাচ্ছে। স্কুল, কলেজ, রাস্থা ঘাট, ব্রিজ কালভার্ট, মসজিদ মাদ্রাসা মন্দিরের উন্নয়ন করে যাচ্ছে। দেশের মানুষে আয় বৃদ্ধি সহ দেশ উন্নত হচ্ছে। আগামী ৩০সালের মধ্যে দেশ উন্নয়নশীল দেশে পরিনত হবে।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি এ্যড: আতিকুর রহমান মিয়া। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আর্ন্তজাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ও সুচিন্তা বাংলাদেশের যুগ্ম আহবায়ক কানতারা খান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আশরাফ আলী, সহ-সভাপতি আবু জাফর মিয়া, শ্যামল কান্তি বোস, শাহ আকরাম হোসেন জাফর, যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, এম,মহিউদ্দিন আহম্মেদ মুক্তু, সিরাজুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সালাউদ্দিন মিয়া, সাব্বির খান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, প্রচার সম্পাদক জাহিদ রহমান, সহ দপ্তর সম্পাদক রফিকুল বারী লিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা লুৎফর প্রমুখ।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...