Current date Sep 6, 2026
রাজনীতি

আওয়ামী লীগ একতরফা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে : রিজভী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও আইনের শাসনের শত্রু। তারা একতরফা নির্বাচনের জন্যই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছে। আবারো ফাঁকা মাঠে গোল দিতে চায়। কিন্তু বেগম খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবেনা, হতে দেওয়া হবে না।

আজ রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নতুন কর্মসূচির কথা জানানোর পর তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমেছে। গতকাল শেখ হাসিনা খুলনায় নৌকা মার্কার ভোট চেয়েছেন। একতরফাভাবে প্রচারণা চালাচ্ছেন তারা। বিএনপি নির্বাচন কমিশনকে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি।

এ সময় রিজভী নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, বর্তমানে তারা সরকারের মাইক্রোফোন হিসেবে কাজ করছে। তারা চাকরি হারানোর ভয়ে প্রধানমন্ত্রীর নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কিছুই বলছে না।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, আমীরুল ইসলাম আলিম, এম এ মালেক, আবদুস সালাম আজাদ, বেলাল আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...