Current date Sep 13, 2026
বাংলাদেশ

আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী থাকবে: সিইসি

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী থাকবে। তবে ৩০ জুলাইয়ের তিন সিটি করপোরেশেন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভবনা নেই। পরিস্থিতি তৈরি হলে তখন দেখা যাবে।’

নির্বাচন কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ওপর প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে আজ বুধবার দুপুর ১টার দিকে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আজ বুধবার বরিশাল ও ফরিদপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ চলছে।

জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রি. জে. মোহাম্মদ সাইদুল ইসলাম, অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান প্রমুখ।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...