Current date Sep 7, 2026
রাজনীতি

আগামী দুই মাসের মধ্যে আমরা মাঠে নামবো: মওদুদ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বর্তমান সরকার কৌশলে সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণে রেখেছে। যদি তাদের বিরুদ্ধে কেউ লিখে তারা ব্যবস্থা নেয়। কারণ এটা একটি জনবিচ্ছিন্ন সরকার। আমি আশা করি, আগামী দুই মাসের মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ঘটবে। আমরা মাঠে নামবো। মাহমুদুর রহমানের রক্ত বৃথা যেতে দেবে না এ দেশের মানুষ। একদিন এর বিচার হবেই। আন্দোলনের মাধ্যমে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদ ও হামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, বিএসপিপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, মাহমুদুর রহমানের ওপর যে আক্রমণ হয়েছে, তাতে সারা জাতি স্তম্ভিত, ক্ষুব্ধ। এটা জাতির জন্য কলঙ্কজনক অধ্যায়। তাকে যে রাজনৈতিক কারণে হত্যার উদ্দেশ্যে আদালতে আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি জানাই।

অবিলম্বে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করে তিনি বলেন, মাহমুদুর রহমান আইনে বিশ্বাস করেন বলেই কুষ্টিয়ায় একটি ভিত্তিহীন মামলায় জামিন নিতে গিয়েছিলেন। কিন্তু তার ওপর যেভাবে পরিকল্পিত আক্রমণ হয়েছে তা ন্যাক্কারজনক। পুলিশের সামনে আক্রমণ হয়েছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতে সক্ষম হয়নি। সুতরাং আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তাদের মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নাই।

বিক্ষোভ সমাবেশে বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালীম ডোনার, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী,কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...