Current date Sep 12, 2026
বাংলাদেশ

আগামী সপ্তাহে সাংবাদিকদের মহার্ঘ ভাতার গেজেট: তথ্যমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন- ‘মহার্ঘ ভাতা নিয়ে একটা ভুল বোঝাবুঝি ছিল। এর সমাধান হয়েছে। আগামী সপ্তাহে মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ করা হবে।’

শনিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এখন জঙ্গিবাদ আর মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলছে। তারপরও রাজাকার জঙ্গিরা নানাভাবে ফন্দিফিকির করছে।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সাংবাদিকদের একটা জিনিস মনে রাখতে হবে, নিরপেক্ষতার খাতিরে আপনি রাজাকার ও মুক্তিযোদ্ধাদের মাঝখান দিয়ে হাঁটবেন না।

এসময় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবি মহার্ঘ ভাতার ঘোষণা আসছে ঈদের আগেই। এবারের ঈদে সাংবাদিকদের ঈদ বোনাস হিসেবে এই মহার্ঘ ভাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করবেন।

ডিআরইউ’র সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেলিমা খাতুন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও অপরাংশের সভাপতি রুহুল আমিন গাজী, ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের...

Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...