Current date Sep 7, 2026
বিশ্ব

আগাম নির্বাচনের ঘোষণা এরদোয়ানের

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশটিতে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। বুধবার প্রেসিডেন্ট প্রাসাদে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। প্রায় এক বছর এগিয়ে এনে চলতি বছরের ২৪ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এরদোয়ান।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৯ সালের নভেম্বরে তুরস্কে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনের নতুন তারিখ নির্ধারণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমোদনের প্রয়োজন আছে। তবে এর আগেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্টের এই ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ‘পুরোনো ব্যবস্থার রোগ’ দূর করতেই আগাম নির্বাচন প্রয়োজন।

এদিকে আল-জাজিরার খবরে বলা হয়েছে, এরদোয়ানের আগে তুরস্কের জাতীয়তাবাদী জোটের নেতারা আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছিলেন। এরদোয়ান বুধবারের ভাষণে আরও বলেন, ‘সিরিয়া ও অন্যান্য জায়গায় পরিস্থিতির উন্নতি হওয়ায়, তুরস্কে নতুন নির্বাহী ব্যবস্থার প্রয়োজন দেখা দিয়েছে। দেশের ভবিষ্যৎকে শক্ত পথে এগিয়ে নিয়ে যেতেই এ জন্য পদক্ষেপ নিতে হবে।’

সিরিয়ার কুর্দি যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করে থাকে তুরস্ক। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে সংসদীয় ব্যবস্থা থেকে প্রেসিডেন্টশাসিত ব্যবস্থায় চলে যাবে দেশটি। এর মধ্য দিয়ে প্রেসিডেন্টের ক্ষমতা আরও কেন্দ্রীভূত হবে বলে মনে করা হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...