Current date Sep 7, 2026
শিক্ষা

আগে এমপিওভুক্তি পরে নীতিমালা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: সদ্য জারি হওয়া এমপিও নীতিমালা-২০১৮ মানতে রাজি নন নন-এমপিওভুক্ত শিক্ষকরা। তারা বলছেন, আগে এমপিওভুক্তি করা হোক, তারপরে শর্ত।

জাতীয় প্রেসক্লাবের বিপরীতে পাশে চলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন কর্মসূচিতে শুক্রবার আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা এ দাবি জানান।

শিক্ষকদের দাবি, যে নীতিমালার আলোকে প্রতিষ্ঠানের স্বীকৃতি ও পাঠদানের অনুমতি দেয়া হয়েছে একই নীতিমালার আলোকে এমপিওভুক্তি করা হোক।

তারা বলছেন, শর্ত মেনেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষকরা। এখন এমপিওভুক্তির জন্য নতুন করে কোনো শর্ত মানতে রাজি নই। আগে বেতন পরে শর্ত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন অব্যাহত থাকবে।

অনশন অংশ নেয়া রফিক নামে এক শিক্ষক বলেন, যথাযথ শর্ত মেনেই স্বীকৃতি মিলেছিল। অথচ বছরের পর বছর আমরা মেধা ও শ্রম দিয়ে যাচ্ছি বিনা বেতনে। আর সম্ভব নয়। আমরা এমপিও নীতিমালা-২০১৮ মানতে রাজি নই।

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় জানান, বর্তমান নীতিমালার অধীনে এমপিওভুক্তি হলে আমরা বঞ্চিতই থেকে যাব। কারণ নীতিমালায় পাসের হার, শিক্ষার্থীর সংখ্যাসহ অনেক শর্তই উল্লেখ আছে। যা অনেক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নেই।

তিনি আরো বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান অনেক পুরোনো এবং বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত। এরপরও কেন শর্ত। আমরা নতুন করে শর্ত কিংবা কোনো নিয়মের ফাঁদে পড়তে চাই না। আগে তো আমাদের বেতন দিক। এরপর না আমাদের উপর শর্ত দেয়াটা মানা যায়।

গত বছরের ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও অনশন শুরু করে আসছেন শিক্ষকরা। এরপর গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসানের আশ্বাসে তারা ঘরে ফিরে যান। নতুন অর্থবছরের বাজেটে এমপিওভুক্তির সুনির্দিষ্ট কোনো অর্থ বরাদ্দ না করায় ফের অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা। সবশেষ অনশন করছেন তারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...