Current date Jul 17, 2026
বিশ্ব

আজানের চেয়ে বড় ব্রেকিং নেই: পাকিস্তান আদালত

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক শিক্ষা নিয়ে কাউকে উপহাস করতে দেয়া হবে না উল্লেখ করে ইসলামাবাদের হাইকোর্ট বলেছেন, রমজান মাসে প্রতিটি টেলিভিশন চ্যানেলকে পাঁচ ওয়াক্ত আজান প্রচার করতে হবে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে বিচারপতি শওকত আজিজ সিদ্দিকীর বেঞ্চ এই নির্দেশনা জারি করেন। খবর দ্য ন্যাশনের।

সকালবেলার অনুষ্ঠান ও রমজানে টেলিভিশন চ্যানেলে প্রোগ্রামের আচরণ বিধি ভঙ্গ নিয়ে একটি শুনানি শেষে এই আদেশ দেন আদালত। শুনানির সময় বিচারপতি সিদ্দিকী বলেন, কোনো টেলিভিশন রমজানে ‘সার্কাস’ ও ‘নীলম ঘর’ সম্প্রচার করতে পারবে না।

বিচারপতি সিদ্দিকী বলেন, আজান মুসলমানদের জন্য সবচেয়ে বড় ব্রেকিং, কিন্তু কোনো চ্যানেলই আজান সম্প্রচার করে না। উল্টো আজানের সময় টেলিভিশন চ্যানেলগুলো গান-বাজনা, নাচ ও বিজ্ঞাপন প্রচার করে।

এমনকি পিটিভিও আজান সম্প্রচার বন্ধ করে দিয়েছে। যদি এমনটা হয় তাহলে পাকিস্তানের নাম থেকে ‘ইসলাম’ শব্দটা মুছে যাবে। ইসলামের মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব বলেও মন্তব্য করেন আদালত।

শুনানির সময় আদালত পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পেমরা) কাছে জানতে চেয়েছে দেশের ১১৭টি টেলিভিশন চ্যানেলের মধ্যে কয়টিতে আজান সম্প্রচার করা হয়। এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট দিতে পেমরা নির্দেশও দিয়েছেন আদালত।

এদিকে এই নির্দেশনা বাস্তবায়নে পাকিস্তান ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশনকে (পিবিএ) আদেশ দিয়েছেন আদালত। আদালত বলেন, এই রমজানে কোনো যুক্তিই কাজে দেবে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...