Current date Jul 6, 2026
বাংলাদেশ

আজ-কালের মধ্যে নিক্সনের বিরুদ্ধে মামলা : সিইসি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আজ কিংবা আগামীকালের মধ্যেই মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি নূরুল হুদা বলেন, ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসককে (ডিসি) হুমকি ও নির্বাচনী দায়িত্ব পালন করা কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে এ মামলা দায়ের করা হবে।

তিনি বলেন, ফরিদপুর নিয়ে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। সংসদ সদস্য নিক্সন সাহেবের বিরুদ্ধে আমরা মামলা করবো। হয়তো বুধবার (১৪ অক্টোবর) বা বৃহস্পতিবারের (১৫ অক্টোবর) মধ্যে থানায় মামলা দায়ের হয়ে যাবে। আমাদের নির্বাচনবিধি বহির্ভূত আচরণের জন্য আমাদের কাছে যথেষ্ট আলামত আছে, সেজন্য মামলা হবে। থানায় তদন্ত করে যেরকম তথ্য পাবে, সে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিইসি আরও বলেন, আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি কোনো অনিয়ম থেকে থাকে সেগুলো নিয়েও আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন সচিবের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি কাজ করবে।

এর আগে ঢাকা-৫ ও ১৮ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা সম্পর্কিত এক সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এতে অন্যান্য কমিশনার এবং পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...