Current date Sep 7, 2026
খেলা

আজ গেইলদের মুখোমুখি হবেন সাকিবরা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ‘বিগ ম্যাচে’ মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুদল। হায়দরাবাদে স্বাগতিকদের বিপক্ষে মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। রাত সাড়ে ৮টায় সাকিব আল হাসানের দল লড়াই করবে ক্রিস গেইলদের বিপক্ষে।

রানরেটে এগিয়ে থাকলেও পয়েন্ট তালিকায় পিছিয়ে আছে সাকিবের হায়দরাবাদ। আজ যে দলই জিতুক, পয়েন্ট তালিকা পরিবর্তন হয়ে যাবে। আজ গেইলের দল জিতলে চেন্নাই সুপার কিংসকে হটিয়ে তাঁরা শীর্ষস্থান দখল করবে। অন্যদিকে, হায়দরাবাদ জিতলে কিংস ইলেভেনের সঙ্গে পয়েন্ট ব্যবধান একই থাকলেও রানরেটের কারণে গেইলের দল নেমে যাবে তিনে, সাকিবরা দুইয়ে।

গত সোমবার নিজেদের ম্যাচে ব্যথার কারণে খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। পুরোপুরি সেরে উঠলে আজকের ম্যাচে খেলতে পারেন তিনি। এর আগের তিন ম্যাচে ধারাবাহিকভাবে গেইল ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। ম্যাচগুলোতে তাঁর রান ছিল যথাক্রমে ৬৩, ১০৪*, ৬২*। গেইলের দারুণ ফর্ম অবশ্যই হায়দরাবাদের জন্য অশনিসংকেত।

অন্যদিকে, ভারতের সেনসেশন ভুবনেশ্বর কুমারেরও ইনজুরি থেকে সেরে ওঠার জোর চেষ্টা চালানো হচ্ছে। আগের ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে এই পেসারকে ইনজুরির কারণে হায়দরাবাদে রেখেই দল মুম্বাইয়ে পাড়ি দিয়েছিল। ২৮ বছর বয়সী এই ভারতীয় নিজেকে সেরে তোলার যথেষ্ট সময় পেয়েছেন। তাই আজ মাঠে নামার প্রবল সম্ভাবনা রয়েছে তাঁর। তা ছাড়া অরেঞ্জ আর্মিদের নিজেদের নেই কোনো টেকনিক্যাল সমস্যা। কেন উইলিয়ামসনও দক্ষ হাতে দলকে নেতৃত্ব দিচ্ছেন।

তবে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর সম্ভাব্য একাদশে নেই অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। সাকিব খেলবে কি না, এ ব্যাপারে দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কিছুই জানানো হয়নি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...