Current date Sep 14, 2026
বাংলাদেশ

আজ চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ

URL copied
Share URL copied

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামে আজ শুক্রবার ঈদ-উল-ফিতর পালিত হবে বলে জানিয়েছে সাদ্রা দরবার কর্তৃপক্ষ।

জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামের মুসলিম ধর্মাবলম্বীরা প্রায় ৮৭ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আজহাসহ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে।

যে গ্রামগুলোতে শুক্রবার ঈদ হবে, সেগুলো হচ্ছে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, জাঁকনি, প্রতাপপুর, গোবিন্দপুর, দক্ষিণ বলাখাল, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার ও বেলচো; ফরিদগঞ্জ উপজেলার নূরপুর, শাচনমেঘ, ষোলা, হাঁসা, চরদুখিয়া, সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা ও কাইতাড়া; মতলব দক্ষিণ উপজেলার মোহনপুর, পাঁচআনী ও দশআনী এবং কচুয়া উপজেলার উজানি গ্রাম।

এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর, মাদারীপুর ও চট্টগ্রাম জেলার কয়েকটি জায়গা শুক্রবার ঈদ হবে।

উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া দাখিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আবু ইছহাক ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। ইছহাকের মৃত্যুর পর তার ছয় ছেলেও তা চালিয়ে যাচ্ছেন।

ইছহাকের বড় ছেলে আবু যোফার আবদুল হাই বলেন, শুক্রবার সকালে সাদ্রা হামিদিয়া দাখিল মাদরাসা মাঠে ঈদুল ফিতরের নামাজ পড়া হবে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...