Current date Nov 9, 2026
বাংলাদেশ

আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী আজ সকালে বঙ্গবন্ধুর পৈত্রিক নিবাস গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন এবং মাজার জিয়ারত করবেন। এ সময় শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নিবেন। তিনি এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন।

জেলা প্রশাসক জানান, বেলা ১২টা পর্যন্ত টুঙ্গিপাড়ায় থাকবেন প্রধানমন্ত্রী। পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তা জোরদারসহ প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

Share URL copied
Lead Newsবিশ্ব

শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই

আন্তর্জাতিক ডেস্ক চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী ও বিচারক নাভেনথাম ‘নাভি’ পিলাই। শান্তি ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় অবদানের...

Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...