Current date Sep 8, 2026
Lead News

আজ বাংলাদেশ ছাড়ছেন রীভা গাঙ্গুলী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পালন শেষে আজ (বৃহস্পতিবার) ভারত ফিরে যাচ্ছেন রীভা গাঙ্গুলী দাশ। প্রায় দেড় বছর তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব নেবেন।

এদিকে, বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে মনোনীত বিক্রম দোরাইস্বামী আগামী শনিবার (৩ অক্টোবর) নয়াদিল্লি থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। ত্রিপুরা হয়ে তিনি বাংলাদেশে আসবেন আগামী সোমবার।

আগামী সপ্তাহের শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব পালন শুরু করার কথা রয়েছে।

এদিকে রীভা গাঙ্গুলী দাশ বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী এ সময় মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ২ কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করার জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে ভারতের প্রতি অনুরোধ করেন।

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবেন।’ এ সময় তিনি ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মতো সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া করোনা মহামারির কারণে বন্ধ থাকা বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলবন্দর খুলে দেয়ার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, এতে দুদেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবেন।

ড. মোমেন গত মঙ্গলবার যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) মন্ত্রী পর্যায়ের বৈঠক সফলভাবে শেষ হওয়ায় বিদায়ী রাষ্ট্রদূতের মাধ্যমে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে ধন্যবাদ জানান।

তবে রীভা গাঙ্গুলী দাশের আরও আগেই নয়াদিল্লিতে ফেরার কথা ছিল। জেসিসি বৈঠকের কারণে তা পিছিয়ে যায়। জেসিসি বৈঠক শেষ করার এক দিন পরই তিনি ভারতে ফিরছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...