Current date Sep 7, 2026
খেলা

আজ ব্রাজিলের ভাগ্য নির্ধারণের ম্যাচ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : এবারের রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের আর মাত্র হাতেগোনা কয়েকটা ম্যাচ আছে। এরপরই শুরু হবে নকআউট পর্বের খেলা। বেশ কয়েকটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন, দ্বিতীয় স্থান নির্ধারণ হলেও পাঁচবারের শিরোপাধারী ব্রাজিলের ‘ই’ গ্রুপে এখনো কোস্টারিকা বাদে বাকি তিন দলেরই সমান সুযোগ আছে প্রথম হওয়ার। তবে পা ফসকে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আজ নকআউট পর্ব নিশ্চিত করার লড়াইয়ে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১২টায় মস্কোতে মুখোমুখি হবে দুই দল।

২০১৪ সালে নিজ দেশে আয়োজিত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় ব্যবধানে পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় সেলেসাওদের। সার্বিয়ার বিপক্ষে ম্যাচেও একটু অসাবধানতা তাদের গ্রুপ পর্ব থেকেই ছিটকে দিতে পারে। আশার কথা হচ্ছে, সার্বিয়ার বিপক্ষে ড্র করলেও পরের রাউন্ডে যাওয়ার দরজা খোলা থাকবে ব্রাজিলের। তবে আগের কোনো দুর্ঘটনার কথাই ভাবতে চান না ব্রাজিল কোচ তিতে। সার্বিয়াকে হারিয়েই পরের রাউন্ড নিশ্চিত করতে চান এই কোচ। তিতে বলেন, ‘টুর্নামেন্টে যতগুলো দল আসছে, তারা সময়ের সঙ্গে সঙ্গে আরো পরিণত হচ্ছে। আগের চেয়েও শক্তিশালী হয়ে মাঠে নামছে। তবে আমরা সার্বিয়ার বিপক্ষে কেবল জয় চাই।’

যদিও সার্বিয়ার বিপক্ষে ফেভারিট ব্রাজিলই। তবে দুই ম্যাচের এক ম্যাচে জয় নিয়ে তিন পয়েন্ট নিয়ে সার্বিয়াও চাইবে পূর্ণ শক্তি দিয়ে ব্রাজিলকে প্রতিহত করতে। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে সার্বিয়ার হারানোর মতো কিছু না থাকলেও পাওয়ার আছে অনেক কিছু।

সার্বিয়া কোচ ক্রাস্তাইচ বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে আমরা ভীত নয়। কারণ আমাদের হারানোর মতো কিছু নেই। কিন্তু আমরা ৯০ মিনিট নিজেদের সামর্থ্যের পুরোটা মাঠে উজাড় করে দিতে চাই।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...